রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩, ৪:৪৩ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা ছাত্রলীগের আয়োজনে বুধবার সকালে সরকারি কেশব চন্দ্র কলেজ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও আব্দুল হাই এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল,
পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি রানা হামিদ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন ও সাধারণ সম্পাদক আল ইমরান। আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

One response to “ঝিনাইদহে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত”

  1. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host