ঝিনাইদহ প্রতিনিধিঃ ‘এদেশে কোন গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার, রেকর্ড নেই। আগামী ১০০ বছরেও তারা আসবে না। কারণ এই দেশের শতকরা ৮০% মানুষ এই ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে।
মঙ্গলবার ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে দলটির ঘোষিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা রুপরেখার ও বিশ্লেষণ নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী তার বক্তব্যে এসব কথা বলেন। নিতাই রায় চৌধুরী বলেন, ১০ দফা ও ২৭ দফা নিয়ে আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা অনেক কথাই বলছেন। তারা এটা বুঝেছেন কি না, সেই বিদ্যা, বুদ্ধি, যোগ্যতা ওকি তাদের আছে ? বিএনপির এই প্রবীণ নেতা বলেন, রাষ্ট্রকাঠামো কি ? স্টেট মেশিনারিটি কি ? আমরা কাঠামো বলতে কি বোঝাতে চেয়েছি, কি বলতে চেয়েছি সেটা ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের নেতাদের বোঝার জ্ঞান বুদ্ধি নেই। তাদের একটাই ধারনা তা হলো জোর করে ক্ষমতায় থাকতে হবে। তিনি বলেন, দেশ বিদেশের মানুষ বুঝে গেছে হাসিনা ভোট চুরি করে ক্ষমতায় রয়েছে। এই চোরের হাত থেকে দেশ বাঁচাতে হবে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.