বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শৈলকুপায় মাটি কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ১২:৫৩ অপরাহ্ন

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় রাতের আধারে কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৬ই ডিসেম্বর)উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
এসময় জমির মালিক ও মাটি ব্যবসায়ীকে জরিমানা করেন আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন বলেন, গোবিন্দপুর গ্রামে কৃুষিজমি থেকে অবাদে রাতের আধারে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে। যেকারনে রাস্তা-ঘাট ও ব্রীজ ভেঙে যাচ্ছে, এমন অভিযোগ করেন গ্রামবাসী। গ্রামবাসীদের এমন অভিযোগের প্রেক্ষিতে শৈলকুপা থানা পুলিশের সহযোগীতায় সেখানে অভিযান চালানো হয়। সেসময় মাটি ক্রেতা-বিক্রেতাসহ সংশ্লিষ্ঠ বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে জমির মালিক কামিরুল কে ৫০ হাজার টাকা ও মাটি ব্যবসায়ী শহিদুল কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, শৈলকুপার কোথাও অবৈধভাবে মাটি কেটে বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

One response to “শৈলকুপায় মাটি কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা”

  1. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host