বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে হাতির পিঠে বিয়ে করতে গেলেন বর

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৬:৫৮ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে হাতির পিঠে বিয়ে করতে গেলেন বর। পিতার ইচ্ছা পূরন করতে হাতির পিঠে চড়ে রাজকীয় পোশাকে বিয়ে করতে গেলেন আবু বক্করের পুত্র রাফাতুজ্জামান প্রান্ত। বৃহস্পতিবার দুপুরে শহরের ব্যাপারীপাড়া এলাকা থেকে পায়রা চত্ত্বর এলাকা ঘুরে জোহান ড্রীমভ্যলী পার্কের উদ্দেশ্যে রওনা দেন তিনি। রাস্তার দুইপাশে হাতি ও বরকে দেখার জন্য উৎসুখ জনতা ভিড় জমায়। এদিকে পুরাতন দিনের রেওয়াজ অনুসারে হাতি নিয়ে বিয়ে অনুষ্ঠানে যাওয়ার এপরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন সুধী মহল।
জানা গেছে, ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া এলাকার ব্যবসায়ী আবু বক্কর এর পুত্র রাফাতুজ্জামান প্রান্তের সাথে স্থানীয় উপ-শহরপাড়ার আবু সেলিমের কন্যা জান্নাতুল ফিজা উর্মির বিবাহের তারিখ নির্ধারণ করা হয়। নির্ধারিত দিন বেলা ২টার দিকে বর রাফাতুজ্জামান প্রান্ত ভাড়া করা হাতির পিঠে চড়ে বিবাহের অনুষ্ঠান স্থলে পৌঁছান। বর পক্ষের অন্যান্য লোকজন মাইক্রোবাস ও মোটরসাইকেল যোগে অনুষ্ঠানে যান।
রাফাতুজ্জামান প্রান্তের পিতা আবু বক্কর জানান, অনেক আগে থেকেই স্বপ্ন দেখতাম আমার ছেলেকে পুরানো দিনের ঐতিহ্যে বিয়ে দেব। তারই ফলশ্রুতিতে হাতিতে করে বরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি।


আপনার মতামত লিখুন :

2 responses to “ঝিনাইদহে হাতির পিঠে বিয়ে করতে গেলেন বর”

  1. Your article helped me a lot, is there any more related content? Thanks!

  2. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host