রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

জাপার চেয়ারম্যান’র মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৫:৪২ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা জাতীয় পার্টির আয়োজনে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জেলা জাতীয় পার্টির সভাপতি রাশেদ মাজমাদার, সাধারণ সম্পাদক এমদাদুল হক বাচ্চু, সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ কবির, জাপা নেত্রী মনিকা আলম, জাপা নেতা আজিজুর রহমান অটোসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও ভিত্তিহীন মামলা করা হয়েছে। মামলা প্রত্যাহার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

2 responses to “জাপার চেয়ারম্যান’র মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ ও মানববন্ধন”

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  2. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://accounts.binance.com/ru-UA/register-person?ref=JVDCDCK4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host