বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনfইদহে অভিনব কায়দায় ভাগিয়ে নিলো ইজিবাইক

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৫:৪০ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার হাসপাতাল মোড় থেকে অভিনব কায়দায় একটি ইজিবাইক ভাগিয়ে নিয়ে গেল চোর চক্র। এ চুরির ঘটনায় ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইজিবাইক চালক রেজওয়ানের পিতা ইজিবাইক মালিক নিজাম উদ্দিন।
চালক রেজওয়ান (১৫) ও তার পিতা নিজাম উদ্দিন সাংবাদিকদের জানান, গত সোমবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে হরিনাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের পাশে জননী ফার্মেসী সামনে থেকে একজন অচেনা ব্যক্তি গায়ে জ্যাকেট, মাথায় টুপি ও মাস্ক পরিহিত স্থানীয় পার্বতীপুর আমেরচারা বাজার থেকে তার অত্মিয় অপর একজন যাত্রীকে নেওয়ার উদ্দেশ্যে যায়। সেখানে তাকে না পেয়ে পূনরায় হরিনাকুণ্ডু বাস কাউন্টারের সামনে ফিরে আসে এবং তাকে ইজিবাইকে তুলে দুই যাত্রীকে নিয়ে কৌশলে ঝিনাইদহে ট্রাকের টায়ার কেনার উদ্দেশ্যে রওনা দেয়।
ঝিনাইদহের দুই নম্বর পানির ট্যাংকে সামনে পৌছানোর পর পূর্বপরিকল্পনা মোতাবেক দুই যাত্রীর মাঝে কথা-কাটাকাটি হয়, একজন বলে আগে বাজার করতে হবে অপর জন বলে আগে টায়ার কিনতে হবে, একপর্যায়ে তাদের মধ্যে সমঝতা হয়। এই ঘটনা চালক বুঝে উঠতে না পারায় একজন যাত্রী ইজিবাইক চালকের ইচ্ছার বিরুদ্ধে আর একজনকে ইজিবাইকে বসিয়ে রেখে ঝিনাইদহ হাটের রাস্তার উপরে ইজিবাইক রেখে বাজার করতে যায়। তারা বাজার করে ফিরে এসে রাস্তার উপর যাত্রীসহ ইজিবাইক-টি দেখতে না পেয়ে খুঁজাখুঁজি শুরু করে। খুঁজাখুঁজি একপর্যায়ে কৌশলে ইজিবাইক চালককে ফেলে রেখে প্রথম যাত্রীও পালিয়ে যায়।


এ ঘটনায় ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মাদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল ২২নভেম্বর অভিযোগ পেয়েছি, ভুক্তভোগীর ইজিবাইক উদ্ধারে অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

2 responses to “ঝিনfইদহে অভিনব কায়দায় ভাগিয়ে নিলো ইজিবাইক”

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://www.binance.info/register?ref=QCGZMHR6

  2. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host