শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শিক্ষকদের দাবি আদায়ে অনড় অবস্থান

কাওসার আলম মিঠু, স্টাফ রিপোর্টার
Update : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৬:১০ অপরাহ্ন

মাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থায় বেতনবৈষম্য কাটাতে শিক্ষকদের জাতীয়করণের দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। বৃহস্পতিবার (২০ জুলাই) কয়েক দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়া বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা জানান, ২০ হাজার মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ করতে হবে। যেখানে শিক্ষা দেন ৫ লাখের বেশি শিক্ষক।

নিজেদের দাবির পক্ষে যুক্তি আর অধিকার আদায়ের পথে সহযাত্রীদের চাঙা রাখতে কখনও গান, কখনও কবিতা আবার কখনও স্লোগানে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ মুখর রেখেছেন সারা দেশ থেকে আসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গান-কবিতা আর স্লোগানে এক দাবি–দেশের ২০ হাজার মাধ্যমিক স্কুল জাতীয়করণ করতে হবে। জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় মিলিত হয়ে এই দাবি আদায়ে ১১ জুলাই থেকে আন্দোলন করছেন হাজার হাজার শিক্ষক। তাদের পরিষ্কার অবস্থান–সরকারের আশ্বাস না পেলে আর ক্লাসে ফিরবেন না তারা। তাদের দাবি, মাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থায় বেতনবৈষম্য কাটাতে হবে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে জাতীয়করণের পক্ষে যুক্তি তুলে ধরে তারা জানান, দাবি আদায়ে তারা অনড় অবস্থানে আছেন। এদিকে আন্দোলনরত শিক্ষকদের দেশের স্বাধীনতাবিরোধী উল্লেখ করে দেয়া শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বক্তব্যের নিন্দাও জানানো হয় শিক্ষকদের এ কর্মসূচি থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host