সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

দেশ আমাদের, মাথাব্যথা তাদের: ওবায়দুল কাদের

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৪:১৫ অপরাহ্ন

আমেরিকার ৬ কংগ্রেসম্যানের চিঠির বিষয়ে সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের ৬ জন সদস্য এখানে মানবাধিকার লঙ্ঘন দেখছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে শায়েস্তা করতে বলছেন। আমেরিকার ৬ জন কংগ্রেসম্যান চিঠি দিয়েছেন। এই চিঠিগুলো মর্ম কথা হচ্ছে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। এটা তাদের মাথাব্যথা- আমাদের দেশ! আর কেউ কেউ মনে মনে মন কলা খাচ্ছে; এই বুঝি নিষেধাজ্ঞা এলো! এই বুঝি ভিসানীতিতে পড়ল আওয়ামী লীগ সরকার। আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কৃষকলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে সেতুমন্ত্রী এসব কথা বলেন।বিএনপি লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অভিযোগ করে  ওবায়দুল কাদের বলেন, আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও খেলা চলছে। চক্রান্ত চলছে। লবিস্ট নিয়োগ করেছে কোটি কোটি ডলার ব্যয় করে। তাদের লবিস্ট নিয়োগ করার টাকার অভাব নেই। ক্ষমতায় না থাকলেও সেই অর্থ তাদের আছে।লবিস্ট নিয়োগ করে আজ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আজকে জ্বালানির মতো সংকট, বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সারা বিশ্ব হিমশিম খাচ্ছে। সেখানে আমরা সামলে যাচ্ছি। তাপমাত্রা বেড়েছে, এটা তো আমাদের দোষ না। সে জন্য বিদ্যুৎ সংকটটা বেড়ে গিয়েছিল, আমি আশা করি, ৫-৭ দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। লোডশেডিং অনেক ঠিক হয়ে গেছে, এটা আরও ঠিক হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host