শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেট হসপিটালের উদ্বোধন ঝিনাইদহে আ’লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাসহ ৫২ জনের নামে মামলা, গ্রেপ্তার-৫ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সেই বিউটি হলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঢাকার আবাসিক হোটেল থেকে মাদারীপুরের প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধার

সুজন হোসেন রিফাত, মাদারীপুর প্রতিনিধি
Update : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৪৮ পূর্বাহ্ন

সুজন হোসেন রিফাত ,রাজৈর প্রতিনিধি মাদারীপুর : রাজধানী ঢাকার একটি আবাসিক হোটেল থেকে মাদারীপুরের রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ বাড়ৈ চন্দন  (৪৫) এর  লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। (২১ সেপ্টেম্বর)  বৃহস্পতিবার রাত ৮ টার দিকে হোটেলের একটি কক্ষ থেকে এই লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাজৈর থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাজৈর উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্যাম্পাসের একটি কোয়ার্টরে পরিবার নিয়ে বসবাস করতেন ওই শিক্ষক। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে স্কুলের প্রয়োজনীয় কাজের কথা বলে ঢাকায় যায়। দুপুরের পর থেকেই তার স্ত্রী প্রধান শিক্ষকের ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার বন্ধ পায়। কোন ভাবেই পরিবারের সদস্যরা তার সাথে দিনে যোগাযোগ করতে পারেনি। রাত ৮ টার দিকে থানা পুলিশের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন ঢাকার তোপখানা রোডের হোটেল রয়েল গ্রান্ড হায়াতের একটি কক্ষ থেকে পুলিশ প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ বাড়ৈর মরদেহ উদ্ধার করে। খবরটি রাজৈর শহরে ছড়িয়ে পড়লে স্কুলের ক্যাম্পাসে আত্মীয় স্বজন ও স্থানীয় শুভাকাঙ্খীরা এসে জড়ো হন। এসময় সবার ভেতরেই শোকের ছায়া নেমে আসে। নিহত মনীন্দ্রনাথ বাড়ৈর স্ত্রী ,এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার নৈয়ারবাড়ি গ্রামের মৃত মাখন লাল বাড়ৈর ছেলে।
এই বিষয়ে রাজৈর থানার অফিসার ইনচার্জ  আলমগীর হোসেন জানিয়েছেন, রাত ৮ টার দিকে শাহবাগ থানা থেকে রাজৈর উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ বাড়ৈর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host