শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শৈলকুপা আওয়ামী লীগের দু-গ্রুপের সংঘর্ষে অন্তত: আহত ১০

রয়েল আহমেদ,শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৬:১৬ অপরাহ্ন

রয়েল আহমেদঃ শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি ঃ ঝিনাইদহ জেলার শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার বগুড়া ইউনিয়নের শিতালী বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রোববার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন ঝিনাইদহে যাওয়ার পথে ট্রাকচালকের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর প্রেক্ষিতে ট্রাকের যাত্রীরা ট্রাকের কাঁচ ভেঙে দেয়। মঙ্গলবার সকালে আবারও এ নিয়ে ইউনিয়নের দলিলপুর গ্রামের আওয়ামী লীগ নেতা নায়েব আলী ও শিতালী গ্রামের আওয়ামী লীগ নেতা লাল্টু জোয়ার্দ্দারের সমর্থকদের মাঝে কথা কাটাকাটি হয়।

এরই জের ধরে শিতালী বাজারে উভয় পক্ষের লোকজন ঢাল সরকি রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন আছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়েছি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

One response to “শৈলকুপা আওয়ামী লীগের দু-গ্রুপের সংঘর্ষে অন্তত: আহত ১০”

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host