বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল কোন কোন রুটে চলবে পিংক বাস, ভাড়া কত? নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ব্যবসায়ীর ছিনতাই হওয়া স্বর্ণ পুলিশের বাসায়

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর
Update : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৫:০৪ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা বাজারে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি স্বর্ণ ছিনতাই হয়েছিল। ছিনতাই  হওয়া সেই স্বর্ণ উদ্ধার করা হয়েছে পুলিশের এক এএসআইয়ের বাসা থেকে। এ ঘটনায় ভাঙ্গা থানার এএসআই বাবুলসহ দুজনকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বুধবার (১৩ জুলাই) এএসআই বাবুল হোসেনের বাসা থেকে ৪০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, নড়াইল জেলার লোহাগড়া থানার কামঠানা গ্রামের অজিত বিশ্বাসের পুত্র পাপ্পু বিশ্বাসের জুয়েলারির দোকান রয়েছে যশোর সদর মার্কেটে। তার কাছ থেকেই এ স্বর্ণ ছিনতাই হয় গত ৯ জুলাই।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা হয়েছে। এএসআই বাবুল হোসেন ও তার সোর্স মেহেদী হাসানকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এএসআই বাবুল হোসেনের বাসা থেকে ৪০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host