সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

টিকা গ্রহণের বয়সসীমা ১৮ করা হচ্ছে

Reporter Name
Update : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ২:০৫ অপরাহ্ন

নিউজ ডেস্ক:  টিকা গ্রহণের সর্বনিম্ন বয়সসীমা ১৮ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। শুক্রবার (২৩ জুলাই) সকালে রাজধানীর মুগদা হাসপাতাল পরিদর্শনে এসে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আমরা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যেই এ নির্দেশনা বাস্তবায়ন শুরু করব।

তিনি আরও বলেন, রাজধানীতে আরও ২-৩ জায়গায় ফিল্ড হাসপাতাল করার বিষয়টি বিবেচনায় রয়েছে। জেলা পর্যায়েও প্রয়োজনে ফিল্ড হাসপাতাল করার নির্দেশনা দেওয়া আছে। প্রান্তিক পর্যায়ে টিকাদান সহজ করতে শুধু  এনআইডি দেখিয়ে টিকা নেওয়ার ব্যবস্থা করা যায় কিনা, তা আলোচনায় রয়েছে।
এর আগে গত ১৫ জুলাই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, আমরা টিকা দেওয়ার বয়স ১৮-তে নামিয়ে আনার পরিকল্পনা করছি। মূলত শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে এ পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের জীবনের দেড় বছর লোকসান হয়েছে। ভবিষ্যতে এটি দেশের জন্য অকল্পনীয় ক্ষতি হবে।
আগে টিকা গ্রহণের বয়সসীমা ছিল ন্যূনতম ৪০ বছর। গত ৭ জুলাই নতুন করে নিবন্ধন শুরুর সময় তা কমিয়ে ৩৫ বছর করা হয়। অর্থাৎ যাদের বয়স ৩৫ বছর বা তার বেশি, কেবল তারাই সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন করতে পারছেন। পরে সেটা কমিয়ে ৩০ বছর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host