শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

নিখোঁজ ছাত্রলীগ কর্মীর মরদেহ সেপটিক ট্যাংকে

এন এস বি ডেস্ক:
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৮:৪২ অপরাহ্ন

এন এস বি ডেস্ক:  লক্ষ্মীপুরে নিখোঁজের আট দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রলীগ কর্মী ফজলে রাব্বির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাহেদ নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাবাঘ গ্রামের শেখের বাড়ির একটি সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত রাব্বি (২১) হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের সৈয়দ মিয়া পাটওয়ারী বাড়ির বেল্লাল হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র এবং ছাত্রলীগ কর্মী ছিলেন।থানা পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রাব্বি ১৬ জানুয়ারি রাতে চন্দ্রগঞ্জ থেকে উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজার আসে। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন তার বাবা বেল্লাল চন্দ্রগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করেন। ঘটনার সময় চন্দ্রপবাহবাঘ গ্রামের শেখের বাড়ির সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। পরে সেখানে যুবকের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহতের চাচা মো. সোহরাওয়ার্দী বলেন, ভাতিজা রাব্বি ৮ দিন নিখোঁজ ছিল। স্থানীয়রা গন্ধ এবং মাছি উড়তে দেখে খবর দেয়। পরে আমরা এসে ঘটনাস্থলে এসে ফাঁকা বাড়ির ট্যাংকির ভেতর রাব্বির মরদেহ দেখি। কী কারণে, কারা তাকে হত্যা করেছে তা এখনই বলতে পারছি না।

লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মোটরসাইকেল উদ্ধারসহ মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Theme Created By Uttoron Host