বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ : নারী-পুরুষসহ আহত -১০

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ৬:২৪ অপরাহ্ন

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সোমবার (১২ জানুয়ারি) সকালে দোহারো গ্রামের বাবু জোয়াদ্দার ও নজির জোয়াদ্দার লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়। এলাকায় বিএনপি দলীয় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মিলন জোয়াদ্দার, আমিরুল মন্ডল, আবুল কালাম, জুবায়ের, মজনু মোল্লা ও শিহাব জোয়াদ্দারসহ উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে শৈলকুপা হাসপাতালে ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় ২টি বাড়ি ১টি দোকান ও ১টি ইজিবাইকে হামলা চালানো হয়েছে। এ সংবাদের ভিত্তিতে শৈলকুপা পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়।
  শৈলকুপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানান, দোহারো গ্রামে দুটি সামাজিক লোকজনের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে তবে বর্তমান পরিস্থিতি প্রশাসনের অনুকূলে রয়েছে। এলাকায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Theme Created By Uttoron Host