মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহ জেলা পুলিশের অভিযানে চুরি হওয়া ৩৮ টি মোবাইল ফোন উদ্ধার

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৬:৩০ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ থেকে হারিয়ে ও চুরি হওয়া ৩৮ টি মোবাইল ও প্রতারণার মাধ্যমে প্রায় ২ লাখ টাকা খোয়া যাওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে প্রকৃত মালিকদের হাতে মোবাইল ও টাকা বুঝে দেয় পুলিশ সুপার।
এ ্উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আজিম-উল-আহসান জানান, জেলার ৬ থানা এলাকায় বিভিন্ন সময় মোবাইল হারিয়ে ও চুরি হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়। থানায় জিডি হওয়ার পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের জিডির তদন্ত শুরু করে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এস আই ইখলাছুর রহমান ও এস আই খালিদ হাসান তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে ৩৮ টি মোবাইল উদ্ধার করে। এছাড়াও ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)’র মাধ্যমে ঝিনাইদহের ১৩ জন গ্রাহকের কাছ থেকে ১ লাখ ৯৪ হাজার ১৫ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। পরে তাদের শনাক্ত করে উদ্ধার করা হয় খোয়া যাওয়া টাকা। উদ্ধার হওয়া সেই টাকা ১৩ জন মালিকের কাছে বুঝে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আজিম-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, ডিবি ওসি জুয়েল ইসলাম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এস আই ইখলাছুর রহমান, এস আই খালিদ হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host