মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বাগেরহাটের কোধলা কালি মন্দিরে ৫দিন ব্যাপী শ্যামা পূজা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান

পি কে অলোক
Update : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৫:৪৫ অপরাহ্ন

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কোধলা সার্বজনীন পূজা মন্দিরে অনুষ্ঠিত হয়ে গেল শ্যামা পূজা উপলক্ষে ৫দিন ব্যাপি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। পূজাকে ঘিরে আয়োজন করা হয় গ্রামীণ মেলা। এবার মোম দিয়ে প্রতিমা তৈরী করে শ্যামা মায়ের পূজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দর্শনার্থীদের দৃষ্টি নন্দন করতে বিভিন্ন দেব-দেবীর প্রতিমা সাজিয়া রাখা হয়। মন্দিরের চারপাশে করা হয় আলোকসজ্জা। যুদ্ধ নয় শান্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষানীয় মূলক প্রতিমা রাখা হঢ মন্দিরের বিভিন্ন স্থানে। যা দেখে দর্শনার্থীরা মুগ্ধ হন। গতবছর এই মন্দিরে কাঁচ দিয়ে প্রতিমা তৈরী করে শ্যামা পূজা করা হয়েছিল বলে কোধলা শ্যাপূজা পূজা আয়োজক কমিটি জানান। শ্যামা পূজা আয়োজক কমিটির সাধারন সম্পাদক পলাশ কুমার সেন জানান, গত শনিবার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা থেকে আশপাশ এলাকা থেকে অসংখ্য বিভিন্ন বয়সের নারী-পুরুষ সহ অসংখ্য দর্শনার্থী ও ভক্তবৃন্দের আগমনে এই মন্দিরে। তাদের ভীড়ে মূখোরিত হয়ে উঠে মন্দির এলাকা। বুধবার সিঁদুর খেলা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সুসম্পন্ন হয়েছে এই পূজা অনুষ্ঠান। পূজা দেখতে আসা বিপুল দে ও কলেজ ছাত্র রাতুল দে সহ অনেক দর্শনার্থী বলেন, এখানে এসে খুব ভাল লেগেছে। সুন্দর পরিবেশে এখানে পূজা অনুষ্ঠান ও মেলা ঘুরে দেখলাম। শ্যামা পূজা আয়োজক কমিটির সভাপতি শ্যামল সেন জানান, প্রদীপ প্রজ্জননের মধ্য দিয়ে শ্যামা পূজা আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিলয় কুমার ভদ্র, সাধারন সম্পাদক মধু সূদন দাম, মন্দির কমিটির সভাপতি মহাদেব কুমার সেন, সাধারন সম্পাদক মিলন দাম, শ্যামা পূজা আয়োজক কমিটির সভাপতি শ্যামল সেন, সহ-সভাপতি নিতাই কৃষ্ণ হালদার, সাধারন সম্পাদক পলাশ কুমার সেন, সহ-সাধারন সম্পাদক মিত্যুঞ্জয় হালদার, কোষাধ্যক্ষ লিটন দাম, কমিটির অন্যান্য সদস্য সহ অসংখ্য দর্শনার্থী ও ভক্তবুন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host