শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী মহেশপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে বাবা নিহত হরিণাকুণ্ডুতে আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বিদায় রাশিয়ার তিন যুদ্ধজাহাজ

Reporter Name
Update : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৬:৪৭ অপরাহ্ন

এনএসবি ডেস্ক: বন্ধুত্বপূর্ণ সফরে আসা রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের তিনটি যুদ্ধজাহাজ ‘অ্যাডমিরাল ত্রিবুতস’, ‘অ্যাডমিরাল প্যানতেলেইয়েভ’ এবং জ্বালানিবাহী ট্যাংকার ‘পেচেনগা’ তিন দিনের শুভেচ্ছা সফর শেষে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজ তিনটি গত ১২ নভেম্বর বাংলাদেশে আসে। বাংলাদেশে অবস্থানকালে জাহাজ তিনটির অধিনায়করা কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ, বাংলাদেশ নেভাল অ্যাকাডেমি, নৌবাহিনীর যুদ্ধকৌশলবিষয়ক প্রশিক্ষণকেন্দ্র ‘স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিস’ এবং নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত ‘আশার আলো’ স্কুল পরিদর্শন করেন। পাশাপাশি রাশিয়া নৌবাহিনীর সদস্য ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের মধ্যে প্রীতি ফুটবল ও বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।জাহাজ তিনটি বাংলাদেশ ছেড়ে যাওয়ার  সময় বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। রাশিয়ার জাহাজগুলোর এই সফরের মধ্য দিয়ে দুদেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি উভয় দেশের নৌবাহিনীর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host