শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী মহেশপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে বাবা নিহত হরিণাকুণ্ডুতে আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কুড়িগ্রামে ৫ শতাধিক পরিবারের মাঝে কৃষি উপকরণ বিতরণ

হাফিজ সেলিম, কুড়্রিগ্রাম
Update : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৯:৩৩ পূর্বাহ্ন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সরকারের কৃষি উন্নয়নের অগ্রযাত্রাকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিতে ৫ শতাধিক পরিবারের মাঝে কৃষি উপকরণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্তরে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড এর জোনাল ম্যানেজার মো: আমিনুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার মো: রমজান আলী, স্টাকিস্ট মো: গোলাম রব্বানী, ঢাকা ব্যাংক লিমিটেড এর ম্যানেজার মো: মনজুর মোর্শেদ।

ঢাকা ব্যাংকের অর্থায়নে ও সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড এর সহযোগীতায় আগামী বোরো মৌসুমের জন্য ৫ শতাধিক কৃষকের মাঝে ৫০ কেজি করে সার, কীট নাশক ও ছত্রাক নাশক বিতরণ করা হবে বলে ঘোষণা দেয়া হয়।

ঢাকা ব্যাংকের এসএভিপি ও ম্যানেজার মো: মনজুর মোর্শেদ জানান, ফুলবাড়ী উপজেলার চরাঞ্চলের দরিদ্র কৃষকদের তালিকা করে আগামী বোরো মৌসুমের জন্য প্রত্যেক কৃষককে এক বিঘা জমি আবাদের জন্য ৫০ কেজি বিভিন্ন মিশ্র রাসায়নিক স্যার, কীটনাশক ও ছত্রাক নাশক দেয়া হবে। যাতে করে এসব প্রান্তিক কৃষক তাদের এক বিঘা জমিতে এসব উপকরণ ব্যবহার করে চাষাবাদ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host