রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ডুমুরিয়ায় স্থায়ী জলাবদ্ধতা নিরসনে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৪:৪৩ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি॥ খুলনা জেলার ডুমুরিয়ায় স্থায়ী জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ভরাট খাল খনন ও েেজায়ার ভাটা বাস্তবায়নের দাবিতে উত্তরণ ও পানি কমিটির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া উপজেলা পানি কমিটির সভাপতি ডা. মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়াররম্যান গাজী আব্দুল হালিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন; সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, বিশিষ্ট পানি গবেষক অধ্যাপক হাসেম আলী ফকির, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক শেখ সেলিম আক্তার স্বপন, অধ্যাপক জি এম আমান উল্লাহ, উপজেলা পানি কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী, পানি কমিটির সদস্য সাংবাদিক শেখ মাহতাব হোসেন, উত্তরণ প্রতিনিধি দিলিপ কুমার সানা, মীর জিল্লুর রহমান, শেখ মোশাররফ হোসেন, আব্দুল আজিজ আকুঞ্জী, ইউপি সদস্যা আরজিনা বেগম।
বক্তারা বলেন, স্থায়ী জলাবদ্ধতার কারণে এলাকা ত্যাগ করে বসবাস ও কাজের সন্ধানে অন্যত্র চলে গেছে। দিন দিন এ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। জলাবদ্ধতা নিরসনে নদীতে পলি অবক্ষেপণ বন্ধ করতে বিলের মধ্যে জোয়াার-ভাটা চালু করা এবং পোল্ডারের মধ্যে আবদ্ধ নদীগুলো মুক্ত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host