শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সফল অস্ত্রোপচার

Reporter Name
Update : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৭:৪৪ অপরাহ্ন

এনএসবি ডেস্ক: সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞতিতে বলা হয়, সিঙ্গাপুরে আজ (বুধবার) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তার জ্ঞান ফিরেছে। বর্তমানে তিনি ইনসেনটিভ কেয়ার ইউনিটে ডাক্তারের নিবিড় পরিচর্যায় রয়েছেন। রাষ্ট্রপতির শারীরিক অবস্থা ক্রমেই উন্নতি হচ্ছে। তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।এতে আরও বলা হয়, স্থানীয় সময় সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের  বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক  ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি করা হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সবার দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host