সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

আদিতমারী ৪ গাঁজা সেবনকারীদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৯:১৩ পূর্বাহ্ন

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ  লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি, আর, সারোয়ার এবং থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে ১৮ অক্টোবর  সন্ধ্যায়  আদিতমারী উপজেলার ভাদাই জি,এস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ জন মাদক সেবনকারীদের গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা  রক্ষাকারী বাহিনী । গ্রেফতারকৃত চারজনকে স্কুল এন্ড কলেজ মাঠে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন  বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. আর. সারোয়ার ।
গ্রেফতারকৃত সেবনকারীগণ নিজেদের দোষ স্বীকার করায় প্রত্যেকে বিনাশ্রমে ১৫ দিনের কারাদণ্ড একশত টাকা অর্থদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত মাদক সেবনকারী হচ্ছে ১। মোঃ মামুন মিয়া, পিতা- আয়নাল, গ্রাম- মাস্টার পাড়া, ২। মোঃ হামিজার রহমান, পিতা- তৈয়ব আলী, সাং- ভাদাই দক্ষিণ বত্রিশ হাজারী, ৩। মোঃ রোহান মিয়া, পিতা- হাবিবুর রহমান, সাং- আদিতমারী ভাদাই, ৪। মোঃ সেলিম মিয়া, পিতা- মোঃ আব্দুস সাত্তার, সাং- পলাশী দেওডোবা,  সর্ব থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট।
 আদিতমারী থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাম্মেল হক এই প্রতিনিধিকে জানায় উপরোক্ত চার জন কে মাদক(গাঁজা) সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়েছে। আটকৃত সেবন কারীগন নিজেদের দোষ স্বীকার করায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জি, আর, সারোয়ার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করেন । সাজাপ্রাপ্ত আসামিদের কে বিধি মোতাবেক জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন মাদক, জুয়া সহ সকল অপরাধের বিরুদ্ধে আদিতমারী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host