মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কয়রায় র‍্যালী ও আলোচনা সভা

এস,এম এ রউফ,কয়রা,খুলনা প্রতিনিধি
Update : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ৯:৫৪ পূর্বাহ্ন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। গতকাল ১৩ অক্টোবর সকাল ১০ টায় র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ। শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিনের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন  উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ,উপজেলা সিপিপির টিম লিডার জেলা পরিষদের সদস্য আব্দুল্যাহ আল মামুন লাভলু, ফায়ার সার্ভিসের কয়রার টিম লিডার মোঃ আঃ সালাম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, বিআরডিবির চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, এনজিও প্রতিনিধি মোঃ আলাউদ্দিন প্রমুখ। আলোচনা শেষে দুর্যোগের উপর রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সিপিপি সদস্য এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার লোক লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host