মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কুড়িগ্রামের উলিপুরে অটোরিক্সার চাপায় পরে শিশুর মৃত্যু

হাফিজ সেলিম, কুড়্রিগ্রাম
Update : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ৯:২৫ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ  কুড়িগ্রামের উলিপুরে অটো রিক্সার চাপায় পরে   ফাহিমা (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার সকাল ১১ টায় উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের কেকতির পাড় গ্রামে।
জানা গেছে, অটো রিক্সা চালক আব্দুল হামিদ রাস্তায় রিক্সাটি রেখে বাড়িতে যায়। ভুলে রিক্সাতে  চাবি রেখে বাড়িতে গেলে ফাহিমা সহ কয়েকজন শিশু অটো রিক্সায় উঠে চাবি ঘুরাঘুরি করে খেলতে থাকে। এমতাবস্থায় অটো রিক্সাটি চালিত হয়ে উল্টে যায়। এ সময় রিক্সার নিচে শিশুটিকে পড়তে দেখে এলাকার লোকজন দৌঁড়ে এসে তাকে উদ্ধার করে।
ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক নিশ্চিত করেছেন। খবর পেয়ে উলিপুর থানার এসআই  আতিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
পারিবারের কোন অভিযোগ না থাকায় উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা শিশু ফাহিমার লাস দাফনের অনুমতি দেন বলে তিনি জানিয়েছেন।
নিহত ফাহিমা ওই ইউনিয়নের কেকতির পাড় গ্রামের ফুল মিয়ার শিশু কণ্যা বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host