বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কয়রায় হরিণের মাংস সহ বিদ্যুৎ অফিসের ২ কর্মচারী আটক

এস,এম এ রউফ,কয়রা,খুলনা প্রতিনিধি
Update : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ৬:৪৮ অপরাহ্ন

এস,এম এ রউফ কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রার কোবাদক ফরেষ্ট স্টেশন ও আংটিহারা কোষ্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ৮ কেজি হরিণের মাংস সহ কয়রা পল্লী বিদ্যুৎতের ২ কর্মচারীকে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে ১ টি মোটর সাইকেল জব্দ করা হয়। জানা গেছে, গতকাল শনিবার (৭ অক্টোবর ) সকাল ৮ টায় দিকে উপজেলার দক্ষিন বেদকাশি ইউনিয়নের ঘড়িলাল বাজার ক্লিনিকের সামনে থেকে তাদেরকে  হরিণের মাংস সহ আটক করা হয়। আটককৃতরা হলেন বাগেরহাট সদর থানার সুর্যকান্ত দাসের পুত্র পলাশ কুমার দাস (৪৫) ও  পিরোজপুর জেলার লেবুঝিলবুনিয়া গ্রামের আব্বাছ আলীর পুত্র মিলন (২৩)। এরা ২ জন কয়রা পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারী। কোবাদক স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা হয়েছে। আটককৃতদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host