মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে নার্সদের ইন্টার্ন ভাতার দাবীতে কর্মবিরতি ও মানববন্ধন

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ৬:৫৫ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ইন্টার্নকালীন সময়ে ভাতা প্রদানের দাবীতে ঝিনাইদহে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রোববার (০১ অক্টোবর) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও ইন্টার্ন নার্স ও ইন্টার্নমিডওয়াইফ সেবক-সেবিকারা অংশ নেয়। সেসময় শিক্ষার্থী নাজমুস সাকিব, সুরাইয়া পারভীন রানী, তায়েফ মাহমুদ, তিথি খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, হাসপাতালগুলোতে ইন্টার্নী করার সময় কর্তৃপক্ষ কোন প্রকার ভাতা প্রদাণ করেন না। কিন্তু দিন-রাত পরিশ্রম করে সেবা দিতে হচ্ছে তাদের। তাই ইন্টার্ন চলাকালীন সময়ে ভাতা প্রদাণের দাবী জানান তারা। দ্রুত এই দাবী মানা না হলে পরবর্তীতে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে। সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করে তারা। এতে ভোগান্তিতে পড়ে হয় রোগীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host