মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

স্বামী সন্তান ফেলে প্রেমিকের সঙ্গে পালানোর অপরাধে এক নারীর কারাদন্ড

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৩০ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ স্বামী ও সন্তান ফেলে রেখে চাচাতো ভাইয়ের ভাইয়ের হাত ধরে পালিয়ে যাওয়ার অপরাধে,
সুমি খাতুন নামে এক নারীর এক বছর কারাদন্ড নগদ ৫ হাজার টাকা জরিমানা করেছে ঝিনাইদহের একটি বিচারিক আদালত।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল আদালতের বিচারক রুমানা আফরোজ এই রায় দেন।
বাদী পক্ষের আইনজীবী এ্যাড. শহিদুল ইসলাম জানান, ৯ বছর আগে ঝিনাইদহের দক্ষিণ কাস্টসাগরা গ্রামের সুমি খাতুনের সঙ্গে কালীগঞ্জ উপজেলার পারখিদ্দা গ্রামের আব্দুর রাজ্জাকের বিয়ে হয়।
সংসার করা অবস্থায় সুমি খাতুন চাচাতো ভাই সজিবের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে এবং ২০২১ সালের ২৭ সেপ্টম্বর তার হাত ধরে পালিয়ে যায়। ওই বছরের ২১ ডিসেম্বর সুমি ও তার পরকীয়া প্রেমিক সজিবের বিরুদ্ধে ৪৯৪ ধারায় মামলা করেন আব্দুর রাজ্জাক।
বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে মঙ্গলবার সুমি খাতুনকে এক বছর কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের আদেশ দেন। সুমির প্রেমিক সজিবকে আদালত বেকসুর খালাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host