মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শৈলকুপায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৪৫ অপরাহ্ন

রয়েল আহমেদ :শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :ঝিনাইদহের শৈলকুপায় ইমদাদুল মণ্ডল (৪১) নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)।সোমবার(২৫সেপ্টেম্বর) রাতে উপজেলার চরধলহরা গ্রামের বরিয়া প্রাইমারি স্কুলের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার ইমদাদুল ওই গ্রামের দিলবার মণ্ডলের ছেলে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ এর কোম্পানি কমাণ্ডার স্কোয়াড্রন লিডার মো. ইসতিয়াক হোসেন।তিনি জানান, দীর্ঘদিন ধরে অস্ত্রের কারবারসহ সন্ত্রাসী কার্যকালাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ইমাদুলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর স্বীকারোক্তি মোতাবেক আসামির হেফাজত থেকে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়। পরে তাকে অস্ত্র আইনের মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।তিনি আরও জানান, গ্রেফতার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ওই আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এলাকায় বিভিন্ন মাদক ব্যবসা, চাঁদাবাজি, রাহাজানীসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host