মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বাগেরহাট ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

পি কে অলোক
Update : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৭:০৪ অপরাহ্ন

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের চুলকাঠি ও ফকিরহাট উপজেলার কাটাখালী বাজারে মূল্য তালিকা না থাকা ও ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাগেরহাট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ওই অভিযান পরিচালিত হয়। বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য মতে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮, ৪৫ ও ৫১ ধারায় এসব প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। জরিমানার অর্থ তাৎক্ষনিক ভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান গুলি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠান সমুহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলেও অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত বাজার মনিটরিং অংশ হিসেবে উক্ত এলাকার অন্যান্য প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন করা হয়। এছাড়া জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে রাখা, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host