মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৫:০২ অপরাহ্ন
smart

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠানটির ১২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রেডিট ইউনিয়ন লিঃ কাল্ব এর কেন্দ্রীয় সেক্রেটারি আরিফ মিয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাল্বের ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস, গ অঞ্চলের ডিরেক্টর আরিফ হাসান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, কাল্বের জেলা ব্যবস্থাপক জাকির হোসেন, সদর উপজেলা ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি কৃপাসিন্ধু বিশ্বাস। হরিণাকুণ্ডু উপজেলা ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন কাল্বের সদর উপজেলা শাখার ব্যবস্থাপক ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ক্রেডিট ইউনিয়নের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কে এম সালেহ।
অনুষ্ঠান শেষে পুরষ্কার বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সদর উপজেলার দুই শতাধিক শিক্ষক কর্মচারী অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host