সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

হরিণাকুণ্ডুতে ভাইয়ের হাতে ভাই খুন

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৫২ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ছোট ভাই শামীম জোয়াদ্দারের লাঠির আঘাতে বড় ভাই মোমিন জোয়ারদ্দার (৪২) খুন হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোমিন জোয়ারদ্দার হরিণাকুন্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামের মৃত বারী জোয়ার্দ্দারের ছেলে। ছোট ভাই শামীম জোয়াদ্দার হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কাউন্সিউলার।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার কৃষক মোমিন পারিবারিক বিরোধের জেওে তার স্ত্রীকে মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে শাসন করার জন্য মোমিনের ছেলে, বউ ও ছোট ভাই শামীম একত্রে হয়ে মোমিনকে লাঠি দিয়ে মারধর করে। এক পর্যায়ে লাঠির আঘাত মোমিনের মাথায় লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মোমিনের মৃত্যু হয়। চাদপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন বলেন পারিবারিক মারমারি হয়েছে বলে শুনেছি তবে কার লাঠির আঘাতে মারা গেল এটা আমার জানা নাই।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বিষয়টি নিশ্চিত করেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। তবে স্থানীয় সূত্রে জানাযায়, পারিবারিক ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host