মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কুড়িগ্রামের উলিপুরে মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

হাফিজ সেলিম, কুড়্রিগ্রাম
Update : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১০ পূর্বাহ্ন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বর্বরোচিত এসিড নিক্ষেপ ঘটনায় সুষ্ঠু তদন্ত না করে মামলার চুড়ান্ত প্রতিবেদন দাখিলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রায় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এসিড সন্ত্রাসের শিকার স্বরশ্বতী রানী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিরোধে জের ধরে গত বছর ১০ সেপ্টেম্বর রাতের অন্ধকারে স্বরশ্বতী রাণীর উপর এসিড হামলা চালায় প্রতিপক্ষরা। তার আত্মচিৎকার শুনে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করায়। এডিস সন্ত্রাসের শিকার স্বরশ্বতী রানী বাদী হয়ে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় উলিপুর থানার এস আই আনিছুর রহমান।

তদন্তকারী ওই কর্মকর্তা মামলাটির তদন্তভার পেয়ে ১ মাসের মধ্যেই চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। বিষয়টি জানতে পেরে বাদীসহ স্বাক্ষীদের জবানবন্দী না নিয়ে চুড়ান্ত প্রতিবেদন দেয়ার অভিযোগে আদালতে আপত্তি জানান বাদী।

শুনানীর পর বিজ্ঞ আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। হতদরিদ্র গৃহবধু স্বরশ্বতী রানীর উপর বর্বরোচিত এসিড নিক্ষেপ মামলার সঠিক তদন্ত ও অপরাধীদের শাস্তির দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, মামলার বাদী স্বরশ্বতী রানী, আফজাল হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host