শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু, আক্রান্ত ৫’শ ৯জন

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ৫:২৯ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে দিন দিন বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে। মারা গেছে ১ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫’শ ৯জন তার মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪৫৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫৩ জন।
সিভিল সার্জন ডা: শুভ্রা রানী দেবনাথ জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলায় সর্বমোট ২৫ জন নতুন রোগি ভর্তি হয়েছে এবং বর্তমানে হাসপাতালগুলোতে ৫৩ জন রোগী ভর্তি রয়েছে। এ নিয়ে এ বছর জেলায় মোট আক্রান্তের সংখ্যায় ৫’শ ৯ জন এবং সুস্থ হয়েছেন ৪৫৫ জন।
বুধবার সকালে শৈলকুপায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানিক শেখ (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। মৃত মানিক শেখ শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামের দবির শেখের ছেলে। সে ২ দিন যাবত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host