মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

Reporter Name
Update : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ৩:৫৬ অপরাহ্ন

খুলনা ব্যুরো: খুলনার ডুমুরিয়া উপজেলার সরকারিশাহপুর মধুগ্রাম কলেজ সংলগ্নে ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে স্বপ্নন দাস (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ২ জন। নিহত স্বপন দাস সাতক্ষীরা জেলার পাটকেল থানার তৈলকূপ গ্রামের বাসিন্দা কালিপদ দাসের ছেলে।গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) সকাল ১০ টা ২০ মিনিটে শাহপুর- চুকনগর সড়কের সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ সংলগ্নে বাঁকে পিছন থেকে একটি ট্রাক (যশোর ট ১১-1৫২৩) মোটরসাইকেলে ধাক্বা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হয় স্বপন দাস (৪৫)। মোটরসাইকেল চালক মিঠাবাড়ি এলাকার বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৪৭) এবং তৈলকূপ এলাকার আনোয়ার হোসেন মল্লিকের ছেলে নূর ইসলাম খোকা (৬২) গুরুতর আহত হয়েছেন।

রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাসুদুর রহমান বললেন; খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্থ বাইকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি পূর্বক ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host