শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী মহেশপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে বাবা নিহত হরিণাকুণ্ডুতে আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কয়রায় ৫২০ কেজি চিংড়ি সহ ২পাচারকারী আটক

স,এম এ রউফ কয়রা, খুলনা প্রতিনিধি
Update : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ৭:২৫ পূর্বাহ্ন

এস,এম এ রউফ কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে ৫২০ কেজি সুন্দরবন হতে বিষ প্রয়োগ করে মারা অবৈধ চিংড়ি মাছ সহ ২ জন পাচারকারীকে আটক করেছে। পুলিশ জানায়, ২৮ আগস্ট (সোমবার) ভোর ৬ টার দিকে কয়রা থানার এসআই ফরিদুজ্জামানের নেতৃত্বে উপজেলার বিনাপানি স্লুইচ গেট সংলগ্ন এলাকা হতে এ সকল অবৈধ চিংড়ি মাছ সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন বিনাপানি গ্রামের শফিকুল বিশ্বাসের পুত্র হাসানুজ্জামান ওরফে কলিম (৩৫) ও পাথরখালী গ্রামের হযরত মোল্যার পুত্র আব্দুল্যাহ আল মামুন (২৫)। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, নৌকা যোগে নিয়ে এসে ৯ টি বস্তা ও ৩ টি ক্যারেটে রাখা অবস্থায় মাছ সহ পাচারকারীদের আটক করা হয়েছে। এ সময় নৌকা নিয়ে তাদের সাথে থাকা অন্যরা পালিয়ে যায়।  এ ব্যাপারে কয়রা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যাক্তিদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host