মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কয়রায় ভ্রাম্যমান আদালতের অভিযানে কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা

এস,এম এ রউফ,কয়রা,খুলনা প্রতিনিধি
Update : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ৭:৫৫ অপরাহ্ন

এস,এম এ রউফ,কয়রা,খুলনা প্রতিনিধি:  কয়রায় শিক্ষা প্রতিষ্ঠানের লাগোয়া কীটনাশক বিক্রি করে পরিবেশের ক্ষতি করার অপরাধে কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত বুধবার বেলা ১১ টার দিক উপজেলার কাটমারচর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ- জামান। জানা গেছে উপজেলার  উত্তর বেদকাশি ইউনিয়নের কাটমারচর গ্রামের ভাই ভাই ট্রেডাসের মালিক মোঃ আরশাদ আলী দির্ঘদিন ধরে কাটমারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  সামনে তার দোকানে বিভিন্ন ধরনের কীটনাশক বিক্রি করে আসছে। বিদ্যালয় লাগোয়া দোকানে কীটনাশক বিক্রি করায় পরিবেশের ক্ষতি হচ্ছে। আর তার প্রভাব পড়ছে কোমলমতি শিশু শিক্ষার্থীর উপর। তারা পড়ছে স্বাস্থ্যঝুকিতে  এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তার নিকট থেকে জরিমানা আদায় করা হয় এবং ৭ দিনের মধ্যে স্কুলের সামনে থেকে দোকান ঘর অপসারনের নির্দেশ প্রদান করেন। এছাড়া  বেদকাশি দিঘের পাড় এলাকায় বসতবাড়িতে গরুর খামার তৈরি করে পরিবেশ নষ্ট করায় খামার মালিক অচিন্ত মন্ডলকে ১৫ দিনের মধ্যে তা অপসারন করার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host