শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
একসঙ্গে ১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন তরুণ বিজ্ঞানীদের টানা ১৫ বছর অর্থ সহায়তা দিচ্ছে চীন ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান প্রেসিডেন্টের হরিণাকুণ্ডুর ৮০ বিঘা জল-সাম্রাজ্যের সফল কারিগর রফিকুল মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেট হসপিটালের উদ্বোধন ঝিনাইদহে আ’লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাসহ ৫২ জনের নামে মামলা, গ্রেপ্তার-৫ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সেই বিউটি হলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ব্রিকস সম্মেলন জিনপিং ও মোদির সঙ্গে বৈঠক হতে পারে শেখ হাসিনার

Reporter Name
Update : রবিবার, ২০ আগস্ট, ২০২৩, ৬:১১ অপরাহ্ন

অর্থনৈতিক জোট ব্রিকস সম্মেলনে যোগ দিতে ২২ আগস্ট ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (২০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। 
চীনের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‌‌‘ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভবনা আছে। এ বিষয়ে সময়সূচি চূড়ান্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’ 
বাংলাদেশের ব্রিকসে যোগ দেয়ার বিষয়টি লাভজনক হবে জানিয়ে তিনি বলেন, ‘এর মাধ্যমে অর্থনৈতিকসহ বিভিন্ন খাতে দেশ লাভবান হবে।’ 
এ সময় আনন্দবাজারের রিপোর্ট এবং বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভারতের বার্তার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত নিজের ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য যদি কিছু বলে থাকে, তবে সেটা ভালোর জন্যই বলবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host