বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে কুরিয়ার সার্ভিসে আমের চালানের সাথে মিললো সাড়ে ৯ কেজি গাঁজা

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ৬:২১ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আমের চালানের সংগে মিললো সাড়ে ৯ কেজি গাঁজা। পুলিশের সাইবার ক্রাইম ইউনিট, এ ঘটনার সাথে জড়িত পলি খাতুন (৩৫) নামের এক মহিলাকে আটক করেছে ।
রবিবার (৬ জুলাই) দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্লাষ্টিকের বস্তার মধ্যে থেকে কিছু পঁচা আম ও সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করে ।
ঝিনাইদহ সদর সার্কেল অফিসার আবিদুর রহমান জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন শহরের এইচএসএস সড়কে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সর্ভিসে আমের চালানের সাথে মাদকের চালান আসছে । সে অনুযায়ী তারা সেখানে অবস্থান গ্রহণ করে। এরপর একপর্যায়ে পলি নামক এক মহিলা ঐ চালানটি খালাস করতে গেলে সন্দেহজনক মনে হলে পুলিশ প্লাষ্টিকের বস্তাটি খুলে দেখে । বস্তা খোলার এক পর্যায়ে একের পর এক প্লাষ্টিকে মোড়ানো মোট ১৭টি গাঁজার টোপলা বের হয় । সেই সাথে বস্তার শেষের দিকে ছিল কিছু পঁচা আম ।
তিনি আরো জানান, পলি খাতুনের বাড়ী মাগুরা জেলায়। পরে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে পরে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host