শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার

রেজাউল হক নড়াইল জেলা প্রতিনিধি
Update : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ৭:০৪ অপরাহ্ন

নড়াইলে নাশকতা মামলায় জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। সোমবার (৩১ জুলাই) দিবাগত রাতে সদর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- নড়াইল সদর থানার কমলাপুর গ্রামের মো. মশিয়ার মোল্যার ছেলে মো. মিঠুন মোল্যা (২৫), খলিশাখালী গ্রামের মৃত আনসার উদ্দিন ফকিরের ছেলে মো. হাসান ফকির (৫৯), নাকশী গ্রামের মৃত সলেমান শিকদারের ছেলে মো. ইব্রাহিম শিকদার (৪৫), কোমখালী গ্রামের মৃত ফসিয়ার রহমানের ছেলে মো. সলেমান মোল্যা (৪৫), ননীক্ষীর গ্রামের মৃত মতিয়ার রহমান মাসুদের ছেলে মো. আক্তার হোসেন বিল্লাল (৫০), আগদিয়া গ্রামের মৃত হাজী আব্দুল আজিজের ছেলে নাজমুল ইসলাম (৪০), আউড়িয়া গ্রামের মৃত ইউনুস মোল্যার ছেলে মো. ফিরোজ মোল্যা (৪৮), শেখপাড়া গ্রামের মৃত ওসমান গনির ছেলে মো. মাকিবুর রহমান (৫৩), শেখহাটি গ্রামের আজিজুর রহমানের ছেলে মো. মুস্তাাহিদ হোসেন (৩৫), শেখপাড়া গ্রামের মো. জবির মোল্যার ছেলে মো. কুরবান মোল্যা (৪৫)।


মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতাররা গত বছরের ২৪ ডিসেম্বর নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় সংঘঠিত একটি নাশকতার ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলার আসামি। পলাতক থাকায় এতদিন তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। অবস্থান নিশ্চিত হয়ে সোমবার রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host