বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

একাদশে ভর্তি: ১০ আগস্ট আবেদন শুরু

Reporter Name
Update : সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ৮:০৪ অপরাহ্ন

গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা হয়েছে। এ ধারাবাহিকতায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ১০ আগস্ট থেকে শুরু হয়ে অনলাইনের আবেদন চলবে ২০ আগস্ট পর্যন্ত। আর ক্লাস শুরু হবে আগামী ৮ অক্টোবর।

সোমবার (৩১ জুলাই) একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগিরই এ বিষয়ে অফিস আদেশ জারি হবে।

 

ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা সংক্রান্ত সভা হয়েছে। সভায় আগামী ১০ আগস্ট থেকে ভর্তির আবেদন অনলাইনে শুরুর সিদ্ধান্ত হয়েছে।’
 
আগামী ২০ আগস্ট পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে এবং ৮ অক্টোবর থেকে একাদশের ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে জিপিএ-৫ (গ্রেড পয়েন্ট গড়) পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ শিক্ষার্থী।  
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host