শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী মহেশপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে বাবা নিহত হরিণাকুণ্ডুতে আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

প্রিগোজিন এখন রাশিয়ায়

Reporter Name
Update : শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ৬:৩১ পূর্বাহ্ন

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলছে রাশিয়া-আফ্রিকা সামিট। ঠিক এই সময়েই শহরটিতে দেখা গেছে ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে। তাকে রাশিয়ায় নিযুক্ত মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের সঙ্গে হাত মেলাতে দেখা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে ওয়াগনারের প্রতিনিধি এবং পরিচালক দিমিত্রি সিতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন। ছবি থেকে দেখা যায়, ওয়াগনার প্রধান রাশিয়ায় নিযুক্ত মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ফ্রেডি মাপুকার সঙ্গে হাত মেলাচ্ছেন।

গত জুনের ২৪ তারিখে ওয়াগনারের বিফল অভ্যুত্থানের পর এই প্রথম জনসমক্ষে দেখা গেলো ইয়েভজেনি প্রিগোজিনকে।  একটি সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে যে, ফ্রেডি মাপুকার সঙ্গে ওয়াগনার প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয় সেন্ট পিটার্সবার্গের ট্রেজিনি প্যালেস হোটেলে। এ ছাড়া প্রিগোজিনের মালিকানাধীন একটি সংবাদমাধ্যম ছবির ব্যাকগ্রাউন্ড বিবেচনা করে পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত করেছে সেটি ট্রেজিনি প্যালেস হোটেল। এ ছাড়া, বিবিসি ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করেও দেখেছে যে, ছবিতে থাকা ব্যক্তির সঙ্গে প্রিগোজিনের মিল রয়েছে ৯৯ শতাংশ। ফলে সন্দেহের কোনো অবকাশ নেই যে, ওয়াগনার প্রধান সেন্ট পিটার্সবার্গে ছিলেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host