শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী মহেশপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে বাবা নিহত হরিণাকুণ্ডুতে আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শৈলকুপায় বিভিন্ন প্রা: হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

মাসুদুজ্জামান লিটন, ভ্রাম্যমান প্রতিনিধি
Update : বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৬:৩৩ অপরাহ্ন

মাসুদুজ্জামান লিটন, ভ্রাম্যমান প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপার বিভিন্ন প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অনিয়মের অভিযোগ প্রমানিত হওয়ায় নুরজাহান প্রা: হাসপাতাল থেকে ৫০ হাজার ও সাহিদা প্রা: হাসপাতাল থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শামীম প্রা: হাসপাতাল, খন্দকার প্রা: হাসপাতাল, খুরশিদা প্রা: হাসপাতাল ও শৈলকুপা প্রা: শিশু হাসপাতালে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান মালিকদের সতর্কতা প্রদাণ করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চলাকালীন সময় অন্যান্য প্রা: হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো শার্টার বন্ধ করে তালা ঝুলিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বনী আমিন।
ভ্রাম্যমাণ আদালতে ঝিনাইদহের সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন, ডাঃ সুজায়েদ হোসেন, ভ্রাম্যমাণ আতালতের পেশকার ও উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার ইজাজুল ইসলাম, থানা পুলিশ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) বনী আমিন জানান, অনিয়মের সাথে জড়িত প্রা: হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host