শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী মহেশপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে বাবা নিহত হরিণাকুণ্ডুতে আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শৈলকুপায় সেচ খাল থেকে কৃষকের লাশ উদ্ধার

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৫:৫৫ অপরাহ্ন

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ শৈলকুপার ভগবান নগর গ্রামের সেচ খাল থেকে ইদ্রিস আলী (৪২) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ জুলাই) সকাল সড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সে ওই গ্রামের সানার উদ্দিন মন্ডলের ছেলে।
জানা যায়, শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় বাড়ি থেকে বের হন ইদ্রিস আলী (৪২)। এরপর রাতে আর কেউ তাকে খুঁজে পায়নি। পরে সকালে ভগবান নগর গ্রামের সেচ খালে পাট পচাতে গিয়ে এক কৃষক তার লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে পরিবার ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইদ্রিস আলীর লাশ উদ্ধার করে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ইদ্রিস আলীর গলায় গামছা পেঁচানো ছিল। তিনি মৃগী রোগে ভুগছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, শরীরে কাঁপুনি ওঠার কারণে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়। ময়না তদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host