বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

লালমনিরহাটে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথযাত্রা অনুষ্ঠিত

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধি
Update : বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ১:২৮ অপরাহ্ন

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের বিএনপি কর্তৃক আয়োজিত আওয়ামী লীগ সরকার পতনের জন্য এক দফা এক দাবি নিয়ে বিক্ষোভ ও পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ ও পথযাত্রা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জেলা কার্যালয় হতে একটি বিশাল বহর নিয়ে লালমনিরহাট জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা মিলিত হয়, বিক্ষোভ ও পথযাত্রা অনুষ্ঠানে বক্তাগণ বলেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে শেখ হাসিনার পদত্যাগ করতে হবে । সেই সাথে নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার করতে  হবে , সরকার পতনের ১ দফা দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করতে নেতাকর্মীদের রাজপথে  থাকার জন্য আহবান করেন।
১৮ই জুলাই লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলা থেকে দলীয় নেতা কর্মীগণ পথযাত্রা ও বিক্ষোভে অংশগ্রহণ করেন । এক দফা এক দাবি নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক  বিক্ষোভ ও পথযাত্রা  নেতৃত্ব দিয়েছেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আদিতমারী ও কালীগঞ্জের ধানের শীষের প্রতীকের প্রার্থী রোকন উদ্দিন বাবুল,  জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, বিএনপি’র নেতা এডভোকেট রফিক, এডভোকেট নুরুল হুদা, জেলা যুবদলের সভাপতি ভিপি  আনিসুর রহমান আনিছ , সাধারণ সম্পাদক হাসান আলী, মহিলা দলের নেত্রী এডভোকেট আনঞ্জুয়ারা বেগম শাপলা, সাবেক ছাত্রদলের সভাপতি জি,এস বাবু   , যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সরকার পতনের এক দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলন করে যাচ্ছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host