বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শৈলকুপায় ক্ষেত থেকে কলা চুরি, প্রতিবাদ করায় বৃদ্ধের দাঁত ভেঙে দিয়েছে চোর

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৬:৪৪ অপরাহ্ন

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় রাতের আধারে ক্ষেত থেকে কলা চুরির ঘটনা ঘটেছে। ক্ষেত মালিক বৃদ্ধ উম্মাদ আলী (৭০) প্রতিবাদ করায় তার দাঁত ভেঙে দিয়েছে অভিযুক্ত কলা চোর সেলিম।
হামলার শিকার বৃদ্ধ উম্মাদ আলী বর্তমানে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে ভর্তি আছেন। সে হড়রা গ্রামের মৃত আজিমদ্দিন শেখের ছেলে।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ জুলাই) ভোরে উপজেলার দিগনগর ইউনিয়নের হড়রা গ্রামে।
চিকিৎসাধীন বৃদ্ধ উম্মাদ আলী জানান, হড়রা গ্রামে বাড়ীর পাশে তিনি কলা চাষ করেছিলেন। শুক্রবার রাতের আধারে তার ক্ষেত থেকে কলা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার ভোরে তিনি প্রতিবেশী মৃত শহর আলীর ছেলে সেলিম (৫০) এর কাছে তথ্য নিতে যায়। এসময় সেলিম উত্তেজিত হয়ে বৃদ্ধ উম্মাদ আলীর মুখে কিল ঘুষি মারলে তার দুটি দাঁত ভেঙে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করেন। হামলাকারী সেলিম কলা চুরির সাথে জড়িত বলে বৃদ্ধ উম্মাদ আলী দাবী করেন।
বৃদ্ধের উপর হামলা ও কলা চুরির ঘটনায় শৈলকুপা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host