রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৫:৪৫ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাকিব শেখ নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকালে উপজেলার খলশী গ্রামে।
জানা গেছে; উপজেলার খর্ণিয়া ইউনিয়নের গোনালী গ্রামের মাহেন্দ্র চালক আবুল কালাম শেখের ছেলে এবং টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্র রাকিব শেখ(১৫) তার মামা বাড়ি উপজেলার খলশী গ্রামে বেড়াতে যায়। আজ সকাল ৮ টার দিকে সে ছাগলকে খাওয়ানোর জন্যে মেহগনি গাছের পাতা ছিড়তে যায়।
কিন্ত আগে থেকে মেহগনি গাছটি বিদ্যুতের তারের সাথে সংযোগ হয়ে থাকায় গাছ স্পর্শ করা করা মাত্র সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে তার বাবা-মা পাগল প্রায়।স্কুলের সহপাঠি,শিক্ষক এবং এলাকা বাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
এ ব্যপারে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা লিপিবদ্ধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host