বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

নুর মোসাদের সঙ্গে ৩ দেশে বৈঠক করেছেন : ফিলিস্তিনি রাষ্ট্রদূত

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৬:৩৫ অপরাহ্ন

গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরের সঙ্গে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের তিন দফা বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন দূতাবাসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, ‘নুরের সঙ্গে কাতার, দুবাই ও ভারতে তিন দফা বৈঠক হয়েছে মোসাদের, আমাদের গোয়েন্দা সংস্থার ছবি পেয়েছি। যদি তিনি (নুর) অস্বীকার করে থাকেন, সেটা ফিলিস্তিনের জন্য ভালো। তবে যদি সত্য হয়ে থাকে, তবে বাংলাদেশের নিরাপত্তার জন্যও হুমকি।

 তিনি বলেন, ইসরাইল থেকে টাকা নেয়া মানুষ কখনো নেতা হতে পারে না। মোসাদ থেকে টাকা নেয়া কখনো বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর নয়। রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর আরও জোরালো ভূমিকা রাখার সুযোগ রয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যে ৭০ টন খাদ্যসামগ্রী দিচ্ছে ওআইসিভুক্ত দেশগুলো। চার হাজার পরিবারের কাছে এ খাদ্যসামগ্রী পৌঁছে যাবে।
এদিকে সম্প্রতি  মোসাদের সঙ্গে বৈঠকের বিষয়টি নাকচ করে নুরুল হক নুর বলেন, ‘সংবাদ সম্মেলন করে মিডিয়ায় একাধিকবার পরিষ্কার করেছি যে, এ রকম কোনো বৈঠক হয়নি।’
 
প্রসঙ্গত, গত সোমবার (১৯ জুন) সংগঠনবিরোধী অভিযোগ এনে গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াকে সরিয়ে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেয়া হয় যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খানকে। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় নেয়া হয় এ সিদ্ধান্ত। এ ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই নুরুর বিরুদ্ধে লেনদেন, ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্কসহ নানা অভিযোগ তুলে পাল্টা ঘোষণা দেন রেজা কিবরিয়া। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও রাশেদ খানকে পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়ে হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সদস্যসচিব মনোনীত করেন রেজা কিবরিয়া। মঙ্গলবার (২০ জুন) রাতে নুরুল হক নুরকে গণ অধিকার পরিষদের সদস্যসচিব থেকে অব্যাহতি দেন রেজা কিবরিয়া। গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার সই করা এবং পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য শাহাবুদ্দিন ‍শুভর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নুর-রাশেদকে অব্যাহতির কথা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host