বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ৪:৫৯ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০জুন) সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনাতায়নে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কেন্দ্রীয় কমটির সহসভাপতি ও জেলা শিক্ষক সমিতির সভাপতি মহি উদ্দিন বলেন, স্কুল কলেজের এমপিও ভুক্ত শিক্ষকগণ মাত্র ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫ ভাগ উৎসব ভাতা ও ৫’শ টাকা চিকিৎসা ভাতা পাই। কিন্তু একই নিয়মে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শতভাগ সুযোগ সুবিধা পায়। সরকারি-বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে বেতন ভাতার রয়েছে পাহাড়সম বৈষম্য। এমনকি বেসরকারি শিক্ষক -কর্মচারীদের অবসরে যাবার পর অবসর সুবিধা ও কল্যান ট্রাস্ট খাতে বেতনের টাকা থেকে ৪ ভাগ কেটে নেওয়া হচ্ছে। এমনকি অবসর ভাতা পেতেও বছরের পর বছর অপেক্ষা করতে হয়। এ সমস্ত বিষয় সমাধান ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবি জানিয়েছেন সরকারের নিকট। এসময় বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মহি উদ্দিনসহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও জেলা ও উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পাসের আগেই দাবিগুলো মেনে না নিলে বাজেট ঘোষণা হওয়ার পরেই কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারী দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host