শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : রবিবার, ১৮ জুন, ২০২৩, ৭:৩৩ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খামারাইল গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আল আমিন হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু আল আমিন হোসেন উপজেলার কামারাইল গ্রামের আরমান হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার সকালের দিকে বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিলেন। শিশু আল আমিন হোসেন ঘরের মধ্যে ঘুড়ি ওড়ানোর জন্য সুতা আনতে যায়। এ সময় বৈদ্যুতিক তারে স্পর্শ করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আল আমিনকে ডাকাডাকি করেও পাওয়া যায় না। পরে ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তানভীর রহমান জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে মারা যায়। শিশুটির গায়ে পোড়া দাগের চিহ্ন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host