শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

খুলনায় বজ্রপাতে তিনজন নিহত

Reporter Name
Update : রবিবার, ১৮ জুন, ২০২৩, ৬:৫৬ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি: খুলনা জেলার দাকোপ উপজেলায় পৃথক ঘটনায় আজ রোববার সকালে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন।
তারা হলেন- সুজিত সরদার (৩৫), আজিজুল শেখ (৬১) ও খোরশেদ শেখ (৬০)।
এছাড়া তিন জন আহত হয়েছেন।

এরমধ্যে বজ্রপাতে সুতারখালী ইউনিয়নের কালাবগী ঝুলন্তপাড়ার সুজিত সরদার মাছ ধরার সময়, কাঁকড়া বুনিয়ার আজিজুল শেখ (৬১) মাটি কাটতে গিয়ে এবং বটবুনিয়ায় ট্রলারে থাকা অবস্থায় পাইকগাছার খোরশেদ শেখ (৬০) মারা গেছেন।

দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নের কাঁকড়া বুনিয়া গ্রামে মৃত আব্দুল ছাত্তার শেখের ছেলে আজিজুল শেখসহ ৩ জন একসঙ্গে মৎস্য ঘেরের রাস্তায় মাটি কাটছিলেন। হঠাৎ বজ্রপাতে আজিজুল শেখ মারা যায়। তবে অন্যদের কোনো সমস্যা হয়নি।

অপরদিকে সুতারখালী ইউনিয়নের কালাবগী গ্রামের সুজিত মন্ডলসহ ৪/৫ জন কালাবগী নদীতে মাছ ধরার জন্য জাল পেতে অপেক্ষা করছিলেন। সকাল আনুমানিক সাড়ে ১০ দিকে হঠাৎ বজ্রপাতে সুজিত মন্ডল মারা যান। এসময় একই এলাকার আনিস গাজী, ইসমাইল, রিপন বৈদ্য, শাহারিয়া বেগম নামে ৪ জন আহত হন। আর বটবুনিয়া এলাকায় ট্রলারে থাকা অবস্থায় বজ্রপাতে খোরশেদ শেখ মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host