বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সাংবাদিক নাদিম হত্যার বিচার দ্রুতবিচার আদালতে হবে: আইনমন্ত্রী

Reporter Name
Update : রবিবার, ১৮ জুন, ২০২৩, ৬:১৬ অপরাহ্ন

জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার বিচার দ্রুতবিচার আদালতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, সমাজের প্রত্যেকটা অপরাধই গুরুত্বপূর্ণ। তবে কিছু কিছু অপরাধ যেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। আমার মনে হয়, এই হত্যাকাণ্ডটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এবং আমি আপনাদের আশ্বস্ত করতে পারি এই বলে যে, তদন্ত শেষ হওয়ার পরে এই মামলা অবশ্যই দ্রুতবিচার আদালতে, দ্রুততম সময়ে অবশ্যই ন্যায়বিচার এবং সুষ্ঠু বিচারের ক্ষেত্রে যেখানে যাওয়া উচিত সেখানেই নেওয়া হবে।  আজ সকালে রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এদিকে জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় আটক নয় আসামির মধ্যে পাঁচ জনকে ৩ দিন করে এবং চার জনকে ৪ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৮ জুন) জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ রিমাণ্ড মঞ্জুর করেন।রিমান্ডপ্রাপ্ত ৯ আসামি হলেন- মো. গোলাম কিবরিয়া সুমন (৪৩), মো. মিলন (২৫), মো. তোফাজ্জল (৪০), আইনাল হক (৫৫), কফিল উদ্দিন (৫৫), ফজলু মিয়া (৩৫), মো. শহিদ (৪০), মকবুল (৩৫), মো. ওহিদুজ্জামান (৩০)।


এদিকে হত্যা মামলায় প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহামুদুল আলম বাবুসহ তার চার সহযোগীকে আজ দুপুরে আদালতে তোলা হবে। তাদের বিরুদ্ধে সাতদিনের রিমান্ডের আবেদন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host